বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় ৫ জন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই নিরাপত্তা কর্মকর্তা এবং তিনজন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত এবং এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিমান চলাচল কর্তৃপক্ষ আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- বেবিচকের সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, নিরাপত্তা কর্মকর্তা ইউনুস হাওলাদার, আনসার সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন। একই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিমান বাহিনীর সার্জেন্ট সাজেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান ছিনতাই চেষ্টার ঘটনা উদ্ঘাটনে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কমিটি কাজ করছে। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা দায়িত্বে অবহেলার কারণে দুজন নিরাপত্তা কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
গত ২৪ ফেব্রুয়ারি বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রাম যাওয়ার সময় পলাশ আহমেদ নামে এক যুবক ‘খেলনা পিস্তল’ নিয়ে ক্রুদের জিম্মি করেন। পরবর্তীতে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরপর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ আহমেদ। ওই বিমানে ১৩৪ জন যাত্রী, ১৪ জন ক্রুসহ মোট ১৪৮ ছিলেন। তাদের সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছে। বিমানের কোনো ক্ষতি হয়নি।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











