ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২০:২৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বিরাট বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে গোটা পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

বিরাট বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে গোটা পাকিস্তান

বিরাট বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে গোটা পাকিস্তান

অন্ধকারে সমগ্র পাকিস্তান। শনিবার রাতে হঠাৎই বিদ্যুৎ বিপর্যয় ঘটে গোটা দেশে। স্থানীয় সময় তখন ছিলো রাত ১১.৪৫। আজ রবিবার সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

জানা গেছে, অন্ধকারে ডুবে গিয়েছে করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহর।
 
বিদ্যুৎ সংযোগ একেবারে নেই  বালুচিস্তানের ২৯টি জেলায়। নেই মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এমনকি, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনও বিদ্যু‌ৎ নেই।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসেবে জানা গেছে, ৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়ের কারণে গোটা দেশ জুড়ে ব্ল্যাক আউট। মনে করা হচ্ছে আজ রবিবার সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।