ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৫৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

বিশালাকার বাঁধাকপি ফলিয়ে শেষ্ঠ হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

আমেরিকায় স্কুল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সবজি ফলানোর প্রতিযোগিতা হয়ে থাকে। সে দেশের স্কুলে এই সংক্রান্ত কর্মসূচি চলে সারা বছর ধরেই। 

ন্যাশনাল বনি প্ল্যান্টস থার্ড গ্রেড ক্যাবেজ প্রোগ্রামের অংশ হিসাবে একটি দৈত্যাকার বাঁধাকপি ফলিয়ে সবুজ সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমেরিকার পেনসিলভেনিয়ার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী।

পিটসবার্গের পেবলস এলিমেন্টারি স্কুলে পড়া ওই ছাত্রীর নাম লিলি রিয়েস। বিশালাকার এই বাঁধাকপি বানিয়ে প্রথম হওয়ায় এক হাজার ইউএস ডলার পুরস্কার পেয়েছে সে। 

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত লিলি বলেছে, এই বাঁধাকপি বানানোর জন্য আমি বিশেষ কিছু করিনি। শুধু নিয়ম করে রোজ প্রচুর জল দিতাম। অ্যালিসন পার্কের বাগানে প্রচুর রোদ আসত।

লিলির মা মেগান রিসেয় বলেছেন, এত বড় বাঁধাকপি তৈরি করা নিয়ে আমাদের কোনও ধারণা ছিল না। আমরা শুধু বড় করে গেছি।

পেনসিলভেনিয়ার এই সবজি প্রতিযোগিতায় মোট ৩২ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে লিলির তৈরি বিশালাকার বাঁধাকপি সবচেয়ে বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করেছে।