বিশেষ শিশুদের মেধা বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে কোন স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারিরীক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’
আজ বুধবার গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো ডেভেলেপমেন্ট ডিজাবিলিটিজ (এনএএএনডি) এর স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোবনকালে একথা বলেন প্রধানমন্ত্রী।
পিএমও’র এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।
প্রধানমন্ত্রী শহর এলাকায় যে কোন আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিতে ও তাঁর আহবান পুণর্ব্যক্ত করেন।
শেখ হাসিনা এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু, অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











