ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৬:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেল ২৮৭ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরল ২৮৭ জন

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরল ২৮৭ জন

করোনা সংকটের এই দিনগুলোতে দেশে আটকা পরা ২৮৭ জন বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রীদের মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি হলেও কয়েকজন ইতালির নাগরিকও রয়েছেন।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। অনেক দেশই এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেনি। তাই বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছে।