ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:১৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ১২ লাখ ৪২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৪১ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৮৬ জনে।

আজ শনিবার (০৭ নভেম্বর) সকাল পর্যন্ত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ১১৩ ব্যক্তি।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। আর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। দেশটিতে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের সময় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে করোনায় আক্রান্ত ৯৭ লাখ ৩২ হাজার ৯৩২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৬ হাজার ৬৪ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৪ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৯৮৫ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৬ লাখ ৩১ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৫ জনের।

এদিকে, করোনা ভাইরাসে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৪৬৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জনে।করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২৭ জনে।

-জেডসি