ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৩:৫১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৪ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে প্রতিদিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ৪৪ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৩ হাজারের অধিক মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সারা বিশ্বের মোট সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৭ হাজার ২৩০ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের।

বর্তমানে রাশিয়াকে হটিয়ে করোনা আক্রান্তের তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। শুক্রবার দেশটিতে ১৬ হাজার ৫০৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন। এদিকে রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি