বিশ্বজুড়ে করোনায় সুস্থ ৫০ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত ৪৮ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের মোট ৯৩ লাখ ৪৫ হাজার ৫৬৯ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৪ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ লাখ ৩৬ হাজার ৭২৩ জন। করোনা থেকে এত মানুষের সুস্থ হয়ে ওঠার এই পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায়।
২০১৯ এর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম হামলা হয়েছিল করোনার। চীন থেকে ইরান হয়ে ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে মরণ কামড় বসিয়েছে করোনা।
ইউরোপকে তছনছ করার মধ্যেই উত্তর আমেরিকায় হামলা শুরু করে করোনা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে মোট ১ লাখ ২৩ হাজার ৪৭৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন।
বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। শনিবারও সেখানে ৪০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে এবং আরও ১৩শ জনের বেশি মারা গেছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। আর মোট মারা গেছে ৫২ হাজার ৭৭১ জন। দেশটিতে সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলক কম। সেখানে মোট সুস্থ হয়েছে ৬ লাখের কিছু বেশি মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৬৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে নেবে দেশটি। করোনা তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ।
প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৯২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৭০০ জনই সুস্থ হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৮ হাজার ৯২ জন।
এছাড়া সুস্থ হওয়ার তালিকায় এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলো।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা তালিকার উপরের দিকে থাকা দেশগুলো হচ্ছে যথাক্রমে রাশিয়া (আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৭০৫ ও মৃত্যু ৮ হাজার ৩৫৯), ভারত (আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ১১৫ ও মৃত্যু ১৪ হাজার ৪৮৩) ও যুক্তরাজ্য (আক্রান্ত ৩ লাখ ৬ হাজার ২১০ ও মৃত্যু ৪২ হাজার ৯২৭ জন)।
-জেডসি
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







