ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২৩:০৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বিশ্বজুড়ে নারী কয়েদির সংখ্যা বেড়েছে

অনলাইন ডেস্ক

আপডেট: ০৮:৩৩ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বজুড়ে কারাগারগুলোতে নারী কয়েদির সংখ্যা সাত লাখের বেশি। ২০০০ সালের তুলনায় এ সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। লন্ডনভিত্তিক ইনস্টিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে মাত্র যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—এই তিন দেশের কারাগারগুলোতেই অর্ধেক নারী কয়েদির অবস্থান। গবেষকরা বলেছেন, এই সমীক্ষার ফলে বিশ্বজুড়ে সব সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত।

ইনস্টিটিউটের সহপরিচালক ড. জেসিকা জ্যাকবসন বিবিসিকে বলেন, ‘নারী ও বালিকারা অত্যন্ত বিপন্ন ও অনগ্রসর গোষ্ঠী এবং তারা নিজেরাই অপরাধ ও হয়রানি শিকার হয়।’ ২১৯টি দেশ ও স্বাধীন ভূখণ্ডের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষকরা ধারণা করছেন, বিশ্বজুড়ে মোট নারী কয়েদির সংখ্যা বেড়েছে। সমীক্ষা থেকে জানা গেছে, আফ্রিকার দেশগুলোর কারাগারে নারী কয়েদির সংখ্যা সবচেয়ে কম। এ ছাড়া এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বেড়েছে।