বিশ্বজুড়ে মহামারি করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে মহামারি করোনায় গতকাল শুক্রবার (৪ মার্চ) যতো মানুষ আক্রান্ত হয়েছেন, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এতে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটির হিসেব অনুযায়ী, গতকাল বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ লাখ ১৯ হাজার ৮৯২ জন।
গতকাল বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন মারা গেছেন ১৮৬ জন।
অন্যদিকে এই দিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৮৬ জন।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য যেসব দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুর উচ্চহার এ দিন দেখা গেছে, সে দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৯৭২ জন, মৃত্যু ২৫২ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৬৮৭ জন, মৃত্যু ৯৭ জন), রাশিয়া (নতুন আক্রান্ত ৮৯ হাজার ১৭৪ জন, মৃত্যু ৭৭৬ জন), জাপান (নতুন আক্রান্ত ৭০ হাজার ৯৫৮ জন, মৃত্যু ২৫৭ জন), ব্রাজিল (৬৮ হাজার ১০১ জন, মৃত্যু ৬৯৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৭ হাজার ৭৮৯ জন, মৃত্যু ১৮১ জন) ও যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৪৪ হাজার ৭৪০ জন, মৃত্যু ১১০ জন)।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৭৯ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৪০৮ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৭১ হাজার ৮৭১ জন।
শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






