বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে ৯ লাখ ৭২ হাজার ৭০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৬ হাজার ৫৬১ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৫ লাখ এক হাজার ৩৫২ জনে। অন্যদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৬৩ জনে।
শুক্রবার ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় উপরের সারিতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ফ্রান্সের মতো দেশগুলো।
যুক্তরাষ্ট্রে একদিনে আরও ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৪৫১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৪৫৫ জনের।
যুক্তরাষ্ট্রের পরেই দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ জন আক্রান্ত ও মারা গেছেন এক হাজার দুই জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ১৮ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৩ লাখ এক হাজার ২৭১ জন।
সম্প্রতি ব্যাপক হারে সংক্রমণ বেড়ে যাওয়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ১৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ২৬২ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৭ হাজার ৭২০ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে আক্রান্ত হন ৯১ হাজার ৬০৮ জন এবং মারা যান ১৭৯ জন।
জার্মানিতে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ১৯৬ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৪০২ জন। দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৪৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০০ জনের মৃত্যু হলেও নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ২২৮ জনের।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৫১ জন, তুরস্কে ১৬৮ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন, ইতালি ১৫৩ জন, ভিয়েতনামে ২৮০ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ১৯৮ জন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






