ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:৪৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেইসবুক-ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সারা বিশ্বজুড়ে হঠাৎ অচল হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে এই  মাধ্যমের কোটি কোটি গ্রাহক বিপাকে পড়েন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেইসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি। তবে কয়েক ঘণ্টা পর ফেইসবুক সচল হওয়ায় স্বস্তি ফেরে  গ্রাহকদের মনে।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেইসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়েছে। হঠাৎ করে ফেইসবুক ও ইনস্টাগ্রামে ‘ডাউন’ হয়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন।    

অনেক ফেইসবুক ব্যবহারকারীই লগইন করতে (প্রবেশ) পারেননি। তবে অনেকে আবার অনায়াসেই ফেসবুকে ঢুকতে পারছেন বলে জানালেও গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছেন না জানিয়েছেন। ফেইসবুকের সহযোগী অ্যাপস মেসেঞ্জারেও একই রকম সমস্যা দেখা যাচ্ছে।

ডাউন ডিটেক্টর বলছে, এখনো ফেইসবুকের ‘ডাউন’ হয়ে পড়ার কারণ জানা যায়নি।