ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১২:৫৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২ মে ২০২৬ শনিবার

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

দাম কমার কয়েক ঘণ্টা পরই বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরান নতুন প্রস্তাব জমা দিয়েছে—এমন খবর প্রকাশের পরই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দেয় বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি কমে যায়। এতে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমবে বলে আশা করছিলেন বাজার পর্যবেক্ষকরা।

তবে দিনের দ্বিতীয়ার্ধে বাজার ঘুরে দাঁড়ায়। স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে পৌঁছায়, যা আগের সময়ের তুলনায় সামান্য ঊর্ধ্বমুখী। দিনের শুরুতে দাম নেমে গিয়েছিল ৪ হাজার ৫৫৯ ডলারে। তবে সপ্তাহ শেষে এখনো সোনার বাজার ১ দশমিক ৭ শতাংশ লোকসানে রয়েছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান ও শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতির খবর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। এতে সোনার দাম দ্রুত লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা কমলে সাধারণত সোনার দাম কিছুটা স্থিতিশীল হয়, তবে অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে।

অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটি (FOMC) আবার সুদের হার কমানোর দিকে যেতে পারে। এতে মার্কিন ডলারের মান কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে সোনার দামের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মিশ্র প্রভাবে সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।