ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১০ মে ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুটি লাভের পথেই রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ মে) স্পট গোল্ডের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৯ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৭০ ডলারে নিষ্পত্তি হয়েছে। খবর রয়টার্সের। 

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ বাড়ায় জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এতে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

ডেভিড মেগার বলেন, স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগের চেয়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মতো আচরণ করছে। ইরান পরিস্থিতির উত্তেজনা কমার সম্ভাবনা এবং তেলের দাম হ্রাস পাওয়ায় ভবিষ্যতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদ কমাতে পারে- এমন প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উপসাগরীয় যুদ্ধ বন্ধে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব খুব শিগগিরই ইরানের কাছ থেকে পাওয়া যেতে পারে। যদিও একই সময়ে অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। কারণ ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়।

ফেডারেল রিজার্ভের সুদহার নিয়ে বাজারের প্রত্যাশাও বদলেছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার সম্ভাবনা ২২ শতাংশ থেকে কমে ১৪ শতাংশে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে এপ্রিল মাসে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে প্রকাশিত তথ্যের পর স্বর্ণের দাম আরও কিছুটা বেড়ে যায়।

ভারতে এ সপ্তাহে স্বর্ণের চাহিদা তুলনামূলক কম ছিল। কারণ দাম বাড়তে থাকায় অনেক ক্রেতা কেনাকাটা পিছিয়ে দিয়েছেন। তবে নিরাপদ বিনিয়োগের চাহিদায় চীনে স্বর্ণের প্রিমিয়াম স্থিতিশীল ছিল।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০ দশমিক ৪ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ, প্রতি আউন্স ২ হাজার ৪৭ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪৮৭ দশমিক ৭১ ডলারে নেমেছে।