বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী মহামারি করোনাভইরাসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ রোগের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ব্যাপক হারে টিকা দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে শুক্রবার গ্রীনিচ মান সময় ১৮২৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ লাখ ৬৬ জনে দাঁড়িয়েছে।
কোভিড-১৯ রোগে সংক্রমণের সর্বোচ্চ মাইলফলক ছাড়ানোর খবর এমন এক সময় আসলো যখন মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার জানালো তাদের ভ্যাকসিনের সরবরাহ জানুয়ারির শেষ নাগাদ পর্যন্ত কিছুটা মন্থর থাকবে। তবে এর পর এ ভাইরাস মোকাবেলায় জনগণকে টিকা দেয়ার কর্মসূচি ব্যাপকভাবে জোরদার করা হবে।
ডব্লিউএইচও শুক্রবার বিশ্বব্যাপী টিকা দেয়ার গতি বাড়ানোর এবং বিশ্বে দেখা দেয়া এ ভাইরাসের নতুন ধরণ মোকাবেলার ক্ষেত্রে এর পর্যায়াক্রম নিয়ে গবেষণা প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম গাব্রেয়াসাস বলেন, ‘আমি আগামী ১০০ দিনের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে টিকাদান কর্মসূচি দেখতে চাই যাতে করে স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের প্রথমে রক্ষা করা যায়।
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় তিনি এমন আহ্বান জানালেন। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ৭ লাখ ২৪ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আগের সপ্তাহেও সংক্রমণের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










