ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৪:১১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৯৮ হাজার ৬৩৪ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৬৫৮ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এই তথ্য জানা গেছে।  

বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন দেশটিতে আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ১৩ হাজার ৫৫ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৪০ হাজার ৫৯৭ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ৮৮৭ জন।  এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৩১২ জন। মৃত্যুর দিক থেকে যা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

আর আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন। তবে রাশিয়াতে মৃতেল সংখ্যা কম। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯৭১ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭৮ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ২০৯ জন ও আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ১৮৮ জন।

--জেডসি