ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:১১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৯ লাখ ৪১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৪ হাজার ৩৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৪১ হাজার ৯৬২ জন। এছাড়া সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ হিসাব পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫৯৩ জন।

দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৫৭ লাখ ৩০ হাজার ১৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৭৩ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১১ লাখ ২২ হাজার ২৪১ জন। এর মধ্যে মারা গেছেন ১৯ হাজার ৭৯৯ জন।

এদিকে পেরুকে টপকে সংক্রমণে ৫ম স্থানে অবস্থান করছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ২৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৪৬ জনের।

ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৪ জনের।

-জেডসি