ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:৫৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বিশ্বব্যাপী করোনা শনাক্ত রোগী ৩ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

বিশ্বব্যাপী করোনায় শনাক্ত রোগী ৩ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় শনাক্ত রোগী ৩ কোটি ছাড়াল

আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬৫ হাজার ৭২৮ জনে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) এই তথ্য জানিয়েছে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৬০৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৬ লাখ ৭৪ হাজার ৭০ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ১৯৮ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ৯৩৫ জনের।