বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি। খবর ইউএনবির।
বাতাসের মান সূচকে (একিউআই) আজ (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কোর ছিলো ১৬৯; যার মানে হলো শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর। পাকিস্তানের লাহোর যথাক্রমে ২১১ এবং ভারতের দিল্লি ১৯৫ স্কোর নিয়ে তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে।
একিউআইতে ৫১ থেকে ১০০ স্কোর হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে, বাতাসের মান দূষিত। আর মান ২০১ থেকে ৩০০ হলে মানুষ লক্ষণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষকে বাড়ির ভেতরে থাকতে এবং তাদের কার্যক্রম সীমিত রাখার জন্য পরামর্শ দেয়া হয়।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা সূচকে একিউআই একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা কতটুকু দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়। এছাড়া এর কারণে তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে ঢাকা। গ্রীষ্মকালে শহরটিতে বায়ুদূষণ চরমে উঠলেও বর্ষাকালে অবস্থার কিছুটা উন্নতি দেখা যায়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







