বিশ্বের প্রায় ২৬ কোটি শিশু শিক্ষাবঞ্চিত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
বর্তমান শিক্ষা ক্ষেত্রে একটি ‘উদ্বেগজনক’ সংকট রয়েছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে ১৭ বছরের কম বয়সী প্রায় ২৬ কোটি (২৫৮ মিলিয়ন) শিশু স্কুলে যাচ্ছে না। এছাড়াও মাত্র ৪৯ শতাংশ শিশু মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করছে।
এছাড়া প্রাপ্তবয়স্ক প্রায় ৭৭ কোটি মানুষ নিরক্ষর রয়েছে যাদের বেশিরভাগই নারী। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসব কথা জানান সংস্থাটির উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ।
তিনি বলেন, লাখ লাখ মানুষ যারা শিক্ষা গ্রহণ করতে পারছেন না বা করেননি শুধুমাত্র তাদের জন্যই নয়, যারা শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না তাদের জন্যও ‘উদ্বেগজনক’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
অধিবেশনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন বিস্ময় প্রকাশ করে বলেন, মাত্র ১১ থেকে ১২ বছর বয়সেই ৪০ কোটিরও বেশি শিশু স্থায়ীভাবে স্কুল ছেড়ে দিচ্ছে এবং প্রায় ৮০ কোটি শিশু কোন ধরনের যোগ্যতা অর্জন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে।
জাতিসংঘের ২০৩০ সালের লক্ষ্য হল ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার প্রচার করা।’
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক অদ্রি আজোলে বলেন, ‘শুধুমাত্র ব্যাপক বিনিয়োগই নয়, শিক্ষা ব্যবস্থার সংশোধনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ’।
উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, ‘আন্তর্জাতিক এই শিক্ষা দিবসে অবশ্যই কর্মসূচির ডাক দিতে হবে যাতে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ভবিষ্যতের লক্ষ্য না হয়ে বাস্তবে রূপান্তরিত হয়।’
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











