বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন শিশু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রায়ান কাজি
বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন শিশু রয়েছে যাদের প্রায় অর্ধেক উপার্জন করছে লাখ লাখ পাউন্ড। এই শিশুরা বিভিন্ন উৎস থেকে এই অর্থ উপার্জন করে করছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের সহযোগিতা থেকে পাওয়া অর্থ, মানুষের সামনে উপস্থিতি এবং স্পন্সর পোস্ট।
শীর্ষ দশ শিশুর এই তালিকায় মূলত স্থান পেয়েছে ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সর্বাধিক অর্থ উপার্জন করা শিশুরা।
এবার দেখা নেয়া যাক অর্থ উপার্জনের হিসেবে কারা শীর্ষে জায়গা করে নিয়েছে।
১. রায়ান কাজী
সাত বছর বয়সী রায়ান কাজীর নিজের উপার্জিত মোট সম্পদের পরিমাণ এক কোটি ৭১ লাখ পাউন্ড। রায়ান যুক্তরাষ্ট্রে থাকে। ইউটিউবে তার সর্বাধিক জনপ্রিয় ভিডিওগুলিতে দেখা যায় সে তার উপহারের বাক্স খুলে বিভিন্ন খেলনা বের করে।
সেই খেলনাগুলো পর্যালোচনা করে রিভিউ দেয় রায়ান। এভাবে ঘণ্টায় অন্তত দুই হাজার ডলার উপার্জন করছে এই শিশু।
২. কাইল গিয়ার্সডর্ফ
দ্বিতীয় স্থানে আছে গেমিং ইনফ্লুয়েন্সার কাইল গিয়ার্সডর্ফ। ১৬ বছর বয়সী ছেলে কাইল ফোর্টনাইট বিশ্বকাপ জয় করেছে। এর মাধ্যমে সে পুরষ্কার হিসেবে অর্জন করেছেন ২৬ লাখ পাউন্ড।
এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১৪ লাখ।
৩. এভারলেয় রোজ সুটাস
মিষ্টি মেয়ে এভারলেয়ের বয়স মাত্র ছয়। তবে ইতিমধ্যে তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ১৮ লাখ পাউন্ড। পরিবারকে অনুসরণ করেই ইউটিউবার হয়েছে সে। তার মা সাভানাহ সুটাস এবং বাবা কোল ল্যাব্রান্টের আলাদা একটি ইউটিউব চ্যানেল রয়েছে।
এভারলেয় মূলত বিভিন্ন পণ্যের বাক্স খুলে সেটা যাচাই বাছাইয়ের ভিডিও করে থাকে। তার এই আনবক্সিং ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।
হাতে তৈরি বিভিন্ন জিনিস বানানো বা ক্রাফট চ্যালেঞ্জের পাশাপাশি এখন মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে এভারলেয় ।
৪. সোফিয়া গ্রেস ব্রাউনলি
এলেন ডিজিনিয়ার্স শো'তে কিশোরী সোফিয়া তার চাচাতো বোন রোজির সাথে মেগান ট্রেইনরের সুপারব্যাস গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
আট বছর ধরে বেশ সফলতার সঙ্গে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছে সোফিয়া। তার সম্পদের পরিমাণ ১৪ লাখ পাউন্ড এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩০ লাখ।
৫. মিলা ও এমা স্টাফার
পঞ্চম স্থানে আছে যমজ কন্যাশিশু মিলা এবং এমা স্টফার, তাদের সম্পদের পরিমাণ ৯ লাখ ৬০ হাজার পাউন্ড। তাদের মায়ের ইনস্টাগ্রামে তাদের একটি ভিডিও পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায়।
রাতারাতি তারকা বনে যায় এই দুই বোন। নিজেদের ভিডিওতে তারা মূলত বড় হয়ে কী হতে চান সে সম্পর্কে কথা বলে। এই দুই বোন এখন বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন।
সেরা দশে অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ইনস্টাগ্রাম তারকা তেয়তুম ও ওকলে ফিশার, গেমিং ইনফ্লুয়েন্সার কাইলি জ্যাকসন, ইন্সটা তারকা আভা মেরি এবং লেয় রোজ, ইউটিউবার গ্যাভিন ম্যাগনাস এবং ফোর্টনাইট তারকা বেঞ্জি ডেভিড ফিশ।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



