বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের ৯টিই ভারতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র এক সমীক্ষায় উঠে এসেছে যে, প্যারিস চুক্তির আওতায় থাকা দেশগুলোর মধ্যে মোট ১০টি দূষিত শহরের মধ্যে নয়টিই রয়েছে ভারতে। গতকাল স্থানীয় সময় বুধবার সংস্থাটি পেশ করেছে তাদের দূষণ সমীক্ষার সর্বশেষ রিপোর্ট।
বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর এখন কানপুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক শহরের বাতাসে পিএম (পার্টিকুলেট ম্যাটার) ২.৫ এবং পিএম১০, এই দুই ধরনের দূষিত বস্তুকণার বার্ষিক গড় ঘনত্বের হিসেব নিয়েছে। পিএম২.৫-এর মধ্যে আছে সালফেট, নাইট্রেট এবং ব্ল্যাক কার্বনের মতো সূক্ষ্ম দূষণকণাগুলো, যেগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বিপজ্জনক।
বায়ু দূষণের নিরিখে কানপুরের পরেই রয়েছে ফরিদাবাদ (বিশ্বে ২ নম্বর), বারাণসী (৩), গয়া (৪), পটনা (৫), দিল্লি (৬), লখনউ (৭)। ৮ নম্বরে আছে প্রথম ১০-এর একমাত্র অভারতীয় শহর বামেন্ডা (ক্যামেরুন)। ৯ নম্বরে আগরা, ১০-এ মুজফ্ফরপুর। কানপুরে এই পিএম২.৫-এর গড় ঘনত্ব প্রতি ঘন মিটারে ১৭৩ মাইক্রোগ্রাম।
২০১০-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল দিল্লি। তবে ২০১২-র পর থেকে সেই ছবিটা পাল্টাতে শুরু করে। ২০১৫-তে এ শহর ছিল তালিকার চার নম্বরে। তবে এ দিনের প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, ছয় নম্বরে নেমেছে দিল্লি।
এর পেছনে রয়েছে যে যে কারণ থাকতে পারে তার একটি খসড়া পেশ করেছে ব্যাংক অব আমেরিকা সিকিওরিটিস। সেখানে বলা হয়েছে, ডিজেলের গ্রহণক্ষমতা কমানো, প্রাকৃতিক গ্যাস বাড়ানো, গঙ্গা নদী পরিস্কার করা ও শক্তি উৎপাদনে আরও দক্ষতা বাড়ানো এগুলোই দূষণ বাড়ানোর অন্যতম কারণ। বিশ্বে সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শুধুমাত্র বাতাসই দূষিত নয়, এর মধ্যে পানি ও শব্দ দূষণও মাত্রা ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিশ্ব উষ্ণায়ণ প্রতিরোধে ভারতসহ ১৮৮টি দেশের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি হয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৩ সালে দূষণের কারণে ভারতের উৎপাদনক্ষমতা ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের পরিসংখ্যান ৩৩ থেকে ৩৫ শতাংশের মধ্যে কমিয়ে আনায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত।
২০১৯ সালেও বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে ৭টিই ছিল ভারতে। সবচেয়ে দূষিত শহর গুরুগ্রাম। গ্রিনপিসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সালে দূষিত শহরের তালিকায় সবার উপরে রয়েছে গুরুগ্রাম। শীর্ষ পাঁচে আরও তিনটি ভারতীয় শহর ছাড়াও রয়েছে পাকিস্তানের ফয়সালাবাদ। দূষিত শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতের। অপরদিকে চীনের রয়েছে পাঁচটি, পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি।
অপরদিকে বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরের মধ্যে রয়েছে আমেরিকার তিন শহর- ওয়েন্ডেন, উইলিস্টন এবং সিনক্লেয়ার। পিএম২.৫-এর গড় ঘনত্ব এই তিন শহরে প্রতি ঘন মিটারে ২ মাইক্রোগ্রাম করে।
এই তালিকায় প্রথম কুড়িতে চীনের কোনও শহর না থাকলেও সে দেশের দূষণ-চিত্রটা সার্বিকভাবে খুবই শোচনীয়। কারণ, বিশ্বের সবচেয়ে দূষিত প্রথম ৫০০টি শহরের মধ্যে মধ্যে রয়েছে চীনের ২৮২টি শহর।
রিপোর্টে আরও জানানো হয়েছে, বিশ্বের ১০ জনের মধ্যে নয়জনই অতি দূষিত বস্তকণাযুক্ত বাতাসে শ্বাস নেন। এছাড়া, বিশ্বজুড়ে বছরে অকালে মারা যাওয়া ৭০ লাখ মানুষের মধ্যে ৪০ লাখ মানুষই মারা যান বায়ু দূষণের জেরে। সূত্র-আনন্দবাজার
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








