বিশ্বের ৪০ দেশে ওমিক্রন, আতঙ্কিত না হতে বললো হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে বিশ্বকে এ ভাইরাসটি ঠেকাতে প্রস্তুত থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে হু-এর বিজ্ঞানী সৌমিয়া স্বামীনাথন এ কথা বলেন।
হু-এর বিজ্ঞানী সৌমিয়া বলেন, এক বছর আগের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা। বিভিন্ন তথ্যের বরাত দিয়ে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্তত ৪০টি দেশে ইতোমধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে।
গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার শনাক্ত হয় ওমিক্রন। পরে ওই মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয় দেশটি। এরইমধ্যে দ্রুত গতিতে ওমিক্রন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে ওমিক্রন শনাক্ত হয়। সীমান্তে কড়াকড়ি করেও ওমিক্রন শনাক্ত হওয়ার ঘটনা ঠেকাতে পারেনি জাপান।
করোনার এ ধরন কতোটা দ্রুত গতিতে ছড়ায় এবং এর বিরুদ্ধে ভ্যাকসিন কতোটুকু কার্যকর- তা নিয়ে বিস্তর গবেষণা চলছে।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রন হয়তো কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে পরাস্ত করতে সক্ষম হতে পারে। তবে এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তদের তেমন গুরুতর লক্ষণ দেখা যায়নি।
হু-এর বিজ্ঞানী ড. সৌমিয়া স্বামীনাথন দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া নথির ভিত্তিতে বলেন, ‘ধরনটি (ওমিক্রন) উচ্চ সংক্রমণশীল।’ তিনি জানান, এটাই এখন বিশ্বের সবচেয়ে প্রভাববিস্তারকারী করোনার ধরন হয়ে উঠতে পারে। তবে এক্ষুণি এ ভবিষ্যদ্বানী করাটা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ড. সৌমিয়া স্বামীনাথন বলেন, বিশ্বে এখনও মোট করোনা আক্রান্তের মধ্যে ৯৯ শতাংশই ঘটেছে ডেল্টার কারণে। তিনি বলেন, ‘আমাদের উচিৎ প্রস্তুতি নেয়া ও সতর্ক হওয়া- আতঙ্কিত হওয়া নয়। কারণ, এক বছর আগের চেয়ে আমরা এখন ভিন্ন পরিস্থিতিতে রয়েছি।’
ইতোমধ্যে হু এর জরুরি বিভাগের পরিচালক মাইক রাইয়ান বলেন, বর্তমানে বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করতে ‘উচ্চ কার্যকরিতার ভ্যাকসিন’ পেয়েছে। এখন এ ভ্যাকসিন ব্যাপকভাবে বিশ্বব্যাপী বণ্টনের ওপর গুরুত্ব দেয়া জরুরি।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া


