বিশ্বের ৮৯ দেশে ওমিক্রন, ছড়াচ্ছে দ্বিগুণ হারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন এখন বিশ্বের ৮৯টি দেশে পৌঁছে গেছে। ক্রমেই দ্রুততায় নানা দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রমণশীল এ ধরন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এসব তথ্য জানিয়েছে।
হু বলছে, বিদেশ থেকে নয়, বরং স্থানীয়ভাবে প্রতি তিনদিনে ওমিক্রন দ্বিগুণ সংক্রমণ ঘটাচ্ছে। খবর বার্তাসংস্থা এপির।
সংস্থাটি বলছে, যে হারে ওমিক্রনের সংক্রমন বাড়ছে, তাতে বিভিন্ন দেশে ডেল্টাকে ছাড়িয়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হয়ে উঠতে পারে ওমিক্রন।
স্বাস্থ্য সংস্থাটি বলছে, যেসব দেশে করোনার টিকা গ্রহণের হার অনেক বেশি এবং জনসংখ্যার একটি বড় অংশ করোনা থেকে সেরে উঠেছেন, সেসব দেশেও এ ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
হু বলছে, করোনার অন্য ধরনগুলো থেকে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এ ধরনটি মানবদেহের কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে পরাজিত করতে সক্ষম।
তবে একটি প্রশ্ন এখনও জবাব মেলেনি। এ ওমিক্রন ঠেকাতে করোনার প্রচলিত ভ্যাকসিন বা টিকা আসলে কতোটুকু কার্যকর?
এ ছাড়া আরও একটি বিষয় নিয়ে থেকে গেছে ধোঁয়াশা। তা হলো- এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে এটা পরিষ্কার হয় না যে, ওমিক্রন একজন রোগীকে ঠিক কতোখানি গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেয়।
এর আগে গত ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘উদ্বেগের ধরন’ বলে বর্ণনা করে।
গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন। পরে মাসের শেষ দিকে দেশটি আনুষ্ঠানিকভাবে ওমিক্রনের কথা ঘোষণা করে।
এক মাসের মধ্যে করোনার এ ধরনটি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এটি সবচেয়ে বেশি আঘাত হানছে ইউরোপের দেশগুলোতে। বিশেষ করে, যুক্তরাজ্যে ওমিক্রনের প্রভাবে সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া


