বিশ্বে একদিনেই শনাক্ত প্রায় ২ লাখ, মৃত ৩,৯৫৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব কিছুতেই যেন থামছে না। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫৬ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১৮২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮০ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৫১ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৬০৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮১৯ জনের।
মৃতের সংখ্যার বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। ইতালিতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯৫৪ জনের।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে আট নম্বরে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৩০ জনের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারত মৃতের সংখ্যা বিবেচনায় রয়েছে আট নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৪৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৮৭ জনের।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৬১৪ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











