বিশ্বে একদিনের ব্যবধানে বেড়েছে মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৬০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন রোগী শনাক্ত হয়। এর আগে গতকাল বুধবার (১৩ অক্টোবর) ৬ হাজার ৬৭৮ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট ৪৮ লাখ ৮৮ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে এবং রোগী শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৭৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ৯৮ হাজার ৪৯১ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৫০২ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ লাখ ৩৯ হাজার ৭৫৭ জন মারা গেছেন।
দৈনিক মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৬১ হাজার ৬৮১ জন এবং মৃত্যু ২ লাখ ১৯ হাজার ৩২৯ জনের।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৫২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৬৪৩ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান বর্তমানে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৪৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৪৬৯ জন।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৯৪ জন, তুরস্কে ২৩৬ জন, মেক্সিকোতে ৫৪৬ এবং ইউক্রেনে ৪৭১ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস


