ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১১:০১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

বিশ্বে একদিনে করোনায় সুস্থ ৪৪ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত থেকে সোমবার একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। করোনার কেন্দ্র হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে গতকাল সুস্থ হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ২২ হাজার ৩৮৭ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৯৯০ জন। স্পেনে এক লাখ ২০ হাজার ৮৩২ জন। ইতালিতে ৬৬ হাজার ৬২৪ জন। ফ্রান্সে ৪৫ হাজার ৫১৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ১৪ হাজার ৫০০ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৫৯৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৬৫ হাজার ২০০ জন। অপরদিকে ৯ লাখ ২২ হাজার ৩৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি