ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১:০৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বিশ্বে করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

বুধবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।

এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২৮ জন এবং মৃত্যু ১৪৭ জনের। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯৯ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।