ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৯:০৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়াল

চীনে গত ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ এহামারিতে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ লাখ ১৭ হাজার ৬০৩ প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানায়।
এদিকে একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৯ লাখ ১৫ হাজার ৭৮০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪২ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে আরও বলা হয়, মাত্র গত ৭ দিনে বিশ্বব্যাপী নতুন করে ১৬ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।