ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৯:০৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় ১ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় ১ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় ১ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৩৫০ জন। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। জনস হপকিনস ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস জানায়, আজ শনিবার (২৫ জুলাই, গ্রীনিচ মান সময় ০০০০) সর্বশেষ হিসাবে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৩৫০ জন। খবর সিহুয়ার।

দেশভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৪১ লাখ ৬ হাজার ২২৫ জন, ব্রাজিলে ২২ লাখ ৮৭ হাজার ৪৭৫ জন, ভারতে ১২ লাখ ৮৮ হাজার ১০৮ জন, রাশিয়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৯৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ২১ হাজার ৯৯৬ জন, মেক্সিকোতে ৩ লাখ ৭৮ হাজার ২৮৫ জন, পেরুতে ৩ লাখ ৭৫ হাজার ৯৬১ জন, চিলিতে ৩ লাখ ৪১ হাজার ৩০৪ জন, ব্রিটেনে ২ লাখ ৯৯ হাজার ৫০০ জন এবং চীনে ৮৬ হাজার ৬৩২ জন।