বিশ্বে করোনায় আক্রান্ত দুই কোটি ৭৭ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বুধবার ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমণের সংখ্যাও দুই কোটি ৭৭ লাখ পার হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, মহামারীতে বিশ্বের সবচেয়ে আক্রান্ত দেশের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত ৬৩ লাখ। এর পরেই ব্রাজিল। সেখানে এক লাখ ২৭ হাজারের বেশি মানুষ এই অতিসংক্রামক ভাইরাসে মারা গেছেন। আর ভারতে মৃত্যু হয়েছে ৭৪ হাজার।
সোমবার ভারতে ৯০ হাজার ৮০২ জনের করোনা পজিটিভ এসেছে। যেটি কোনো দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
দক্ষিণ এশিয়ার এ দেশটিতে কোভিড-১৯ রোগে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ। সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়েও এগিয়ে ভারত। দক্ষিণ আমেরিকার দেশটিতে ৪১ লাখ মানুষ করোনায় আক্রান্ত।
করোনার কেন্দ্রস্থল পরিবর্তন হয়ে এখন ভারতে এসেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশটিতে কখন আক্রান্ত সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, তার কোনো আভাস পাওয়া যায়নি।
লকডাউনের মধ্যেই বুধবার বারগুলো খুলে দেয়া হয়েছে। কাজেই করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দিন যত যাচ্ছে ভারতে আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। গত সপ্তাহ দুয়েক ধরে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। তবে মহামারীতে এখন পর্যন্ত বিশ্বে যত মানুষের প্রাণহানি ঘটেছে, তার অর্ধেকের বেশি আমেরিকার দেশগুলোতে।
মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরে মৃত্যুর সংখ্যা বাড়ছে ঊর্ধ্বগতিতে। গত দুই সপ্তাহে মৃত্যুর হিসাবে পর্যালোচনা করে রয়টার্স বলছে, করোনায় প্রতিদিন গড়ে পাঁচ হাজার ৬০০ মানুষের মৃত্যু হচ্ছে। সংক্রমণ আট লাখ থেকে ৯ লাখে পৌঁছাতে আঠারো দিন লেগেছে। এ ক্ষেত্রে মৃত্যুর হার স্থিতিশীল ছিল অনেকটা।
তবে আক্রান্তের সংখ্যা সাত লাখ থেকে আট লাখে উঠতে সময় লেগেছিল ১৭ দিন। সংক্রমণের তুলনায় ভারতে মৃত্যুর হার এক শতাংশ, যেখানে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে তিন শতাংশ।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











