বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ এএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৬ হাজার ৫৯৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ হাজার জন রোগী শনাক্ত হয়েছিল।
শুক্রবার (১১ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫০ হাজার ৪৯১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ২০৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১ হাজার ২০৭ জন।
জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭০ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৮৬১ জন। ভারতে মারা গেছেন ২৫৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪২ জনের।
এ ছাড়া তুরস্কে ১৪০ জন, ইতালিতে ১৩৬ জন, ইন্দোশিয়ায় ২৭৮ জন, ফ্রান্সে ১০৭ জন, পোল্যান্ডে ১৮৪ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৩৯ জন, জাপানে ২০৫ জন, মালয়েশিয়ায় ৭০, হাঙ্গেরিতে ৫৪ জন এবং মেক্সিকোতে ২৪৪ জন জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
উইমেনআই২৪ডটকম//এল//
জনতারকন্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফটি//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










