ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৫৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বিশ্বে করোনায় আরও ৬২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৭০ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩৫৯ জন।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পোল্যান্ডে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৬০ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৩ জন। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। লিথুয়ানিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৭ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ২ হাজার ১৪৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।