ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৪:৪৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বিশ্বে করোনায় একদিনে আরও ১৩ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের কাছে অতিমারী রূপে আর্বিভাব ঘটা কোভিড উনিশের তাণ্ডব কোনভাবেই শেষ হচ্ছেনা। উল্টো বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৩ জনের।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ১৮ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৫১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ১২ হাজার ৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

-জেডসি