ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৮:২৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বিশ্বে করোনায় একদিনে রেকর্ড ১৫,৭১১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকা প্রদানের তোড়জোড়। এরই মধ্যে যেন মরণ কামড় দিচ্ছে প্রাণঘাতী ব্যাধিটি। ফের একদিনে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব।

আজ বুধবার (১৩ জানুয়ারি) ওয়ার্ল্ডোমিটারের সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।

গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।

এর আগে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ২২ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৭২৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৮১৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি