বিশ্বে করোনায় একদিনে ৫ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৬ আগস্ট ২০২০ রবিবার
বিশ্বজুড়ে থামছেই না করোনার তাণ্ডব, ফলে ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। যাতে নতুন করে আরও ৫ হাজারের বেশি মানুষ পৃথিবী ছেড়েছেন। অন্যদিকে ভাইরাসটি হানা দিয়েছে বিশ্বের আরও আড়াই লাখের বেশি মানুষের দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৬ লাখ ছুঁতে চলেছে। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর নাগরিক।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৮ হাজার ৮১৭ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১৫২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রাণহানি ঘটেছে ৭ লাখ ৬৭ হাজার ৯৬৮ জন মানুষের।
তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও পৌনে লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৫ লাখ প্রায় ৩০ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন মানুষ।
ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১৮ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ১ লাখ ৭ হাজার ২৯৭ জনে ঠেকেছে।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই প্রায় ৬৪ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার টপকেছে। প্রাণহানি বেড়ে অর্ধলক্ষ পেরিয়েছে।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ১৮ হাজারের কাছাকাছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৬১৭ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ প্রায় ৮৪ হাজার। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৬৭ জনের। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ১৭ হাজার। প্রাণ গেছে ৫৬ হাজার ৫৪৩ জন মানুষের। পেরুতে আক্রান্ত ৫ লাখ ১৬ হাজার। যেখানে মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫৬ জন।
কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১০ জনের। চিলিতে সংক্রমণ ৩ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ১০ হাজার ৩৯৫ জনের প্রাণ কেড়েছে করোনা। নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৫৯ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৬১৭ জনের। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৪১ হাজার। প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৪৯২ জনের।
যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১৭ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার মানুষের। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৭ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৬৯ জন। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৮৮ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৬২ জনের।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৬২৫ জনের।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








