ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ০:৩১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৮ লাখ ১৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৪ হাজার ৩৫০ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬০৯ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ১৬ হাজার ৫৭৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৮ লাখ ২ হাজার ৮৭২ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৮৫৪ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৫৪৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৬৭৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫১ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ৫১০ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ১১৪ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে বৈশ্বিক মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২২৬ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৬০ হাজার ৪৮০ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।

-জেডসি