ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৭:৫৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ৩২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩২ হাজার।আর আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৫৯ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ওয়ার্ল্ডওমিটার তথ্যানুযায়ী, পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৩২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ১২ লাখ ১৭৬ হাজার ৬৬৫ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৯৯ হাজার মানুষের। আর সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৮০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩২ হাজার ১১৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪ জন।

আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৭০০ জন।

-জেডসি