ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ১৪৮ জন। এর আগে গতকাল (সোমবার) ৩ হাজার ৫০৯ জনের মৃত্যু এবং ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছিল।

মঙ্গলবার (১৫ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৮৬১ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৬৬ হাজার ৮৯৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ২০০ জন। রাশিয়ায় মৃত্যু ৫৩৩ জন এবং আক্রান্ত ৪১ হাজার ৫৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ হাজার ৬৬ জন এবং মৃত্যু ৩১৭ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৮৭২ জন এবং মৃত্যু ১৩৬ জন। ব্রাজিলে মৃত্যু ১৮৭ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৪২০ জন। ভারতে মৃত্যু ৯৮ জন এবং আক্রান্ত ২ হাজার ৬৬ জন।

এছাড়া তুরস্কে ১৩৩ জন, ইতালিতে ১২৯ জন, ইন্দোনেশিয়ায় ২৭১ জন, ফ্রান্সে ১৮৫ জন, জাপানে ১২৫ জন, আর্জেন্টিনায় ৭০ জন, ইরানে ১১৪ জন, মালয়েশিয়ায় ৯২ জন, থাইল্যান্ডে ৬৯ জন, চিলিতে ১২৬ জন এবং মেক্সিকোতে ৪৯ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।