ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৪:৫৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ছাড়ালো 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের। বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।  

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৪ হাজার ৩০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১৮৮ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪ হাজার ৭৮৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।