ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:১১:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৫৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ১৯৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৫৪ হাজার ৭৪৭ জন।আর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট এক কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৮০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬২ লাখ ১১ হাজার ৭৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ৭৩৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩৯ লাখ ১০ হাজার ৯০১ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২১ হাজার ৫১৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৫ হাজার ৪৩৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ১৭৬ জন।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে সংক্রমণের তালিকায় ৫ম অবস্থানে চলে আসা পেরুতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৪৪ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৮১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

-জেডসি