বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও এ রোগে মৃতের সংখ্যা ছিল বেশি।
মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন এবং এ রোগে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের। আগের দিন বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন এবং করোনায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯২৭ জনের।
বরাবরের মতো শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন। এছাড়া এই দিন বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে, সেসব দেশ হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫০৩, মৃত ২৬৩), ভারত (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ১৪২, মৃত ৮৬২), ব্রাজিল (নতুন আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ২৩৯, মৃত ৭৭৯), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪, মৃত ১৭৯), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮, মৃত ৩৭৮), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২, মৃত ১৯৯) ও রাশিয়া (নতুন আক্রান্ত ৯৮ হাজার ৪০, মৃত ৬৭৩)।
শুক্রবারের পর বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৭৭ জনে এবং করোনায় মোট মৃতের সংখ্যা হয়েছে ৫৬ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।
এছাড়া, এইদিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। এর ফলে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির মোট সংখ্যা পৌঁছেছে ২৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬০৪ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








