ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:৩২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৫ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন। ৮ নভেম্বর, রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৪২ হাজার ২৩০ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ২৮৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬২ জনের।

দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন।

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ২৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন রোগী। সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

-জেডসি