ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২৩:৪৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে

বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা পৌঁছেছে সাড়ে ১৮ লাখের কাছাকাছি। এছাড়া এখন পর্যন্ত সেরে উঠেছেন প্রায় ৫ কোটি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৮৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪২ হাজার ৪৯২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৬৯৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ২৬ হাজার ৬৮৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৪৫৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৬ হাজার ১৮ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৯৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জনের।