বিশ্বে করোনা থেকে সুস্থ ২৩ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস (কোভিড-১৯) বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম। এ মহামারি ভাইরাস স্থবির করে দিয়েছে সারা বিশ্বকে। বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসা। বিশ্বের কম বেশি সবগুলো দেশই তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৫৫ লাখ। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ২১৮ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে এরই মধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ ৬৫ হাজার ৭১৯ জন মানুষ এবং দিন দিন এর সংখ্যা বাড়ছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য থেকে জানা যায়, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮৯ হাজার ১৫৭ জন, জার্মানিতে ১ লাখ ৬১ হাজার ১৯৯ জন, ব্রাজিলে ১ লাখ ৫৩ হাজার ৮৩৩ জন , স্পেনে ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন, ইতালিতে ১ লাখ ৪১ হাজার ৯৮১ জন, তুরস্কে ১ লাখ ২০ হাজার ১০৫ জন, রাশিয়ায় ১ লাখ ১৮ হাজার ৭৯৮ জন, ইরানে ১ লাখ ৭ হাজার ৭১৩ জন ও করোনার উৎপত্তিস্থল চীনে ৭৯ হাজার ৩৫২ জন। এদিকে আক্রান্তের দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬ লাখ ৬২ হাজার ২৫০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৯৮ হাজার ২১৮ জন। এছাড়া মৃত্যুর সংখ্যার দিক থেকে বর্তমান বিশ্বে প্রথমে আছে যুক্তরাজ্যের নাম। দেশটিতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৬ হাজার ৯৯৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৫৪৭ জন। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮, প্রাণহানি হয়েছে ২৩ হাজার ৪৭৩ জনের। স্পেনে করোনায় আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৪০০, মৃতের সংখ্যা ৩৬ হাজার ৮৩৪। রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৩৩ জন। এছাড়া ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ১৫৮, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮৭৭ জনের। ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ১ লাখ ৮৩ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮ হাজার ৪৬০ জন।
জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬শ জন। এখন প্রাণহানি হয়েছে ৮ হাজার ৩০৭ জনের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯৫০ জন মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৭০৬ জন মানুষ। এছাড়াও বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৫। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে ৫০১ জনের প্রাণহানি হলো। আর মোট ৭ হাজার ৩৩৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে একটি সামুদ্রিক বাজার থেকে করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। এরপর তা চীনের সীমান্ত পেরিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম হয়ে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। নতুন এই ভাইরাসে মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







