বিশ্বে করোনা সংক্রমণ ৮ কোটি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি দুই লাখ সাত হাজার ১৫৫।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনা সংক্রমণ ৮ কোটি ২ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও প্রায় ৪ লাখ সাড়ে ৭২ হাজার শনাক্ত হলে মোট সংক্রমণ ৮ কোটি ছাড়িয়ে যায়। একই সময়ে আরও ৮ হাজার ৩৭৪ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৫৭ হাজার ছাড়িয়ে গেছে।
গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৬। এর মধ্যে মারা গেছে তিন লাখ ৩৮ হাজার ২৬৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭১১ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ৬৯ হাজার ৮১৮। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৭ হাজার ৩৭৯ জন। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ৩৯ হাজার ৩৮২ জন।
এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০। এর মধ্যে মারা গেছে এক লাখ ৯০ হাজার ৫১৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৬৪ লাখ ৫৯ হাজার ৩৩৫ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৯২ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছে ৫৩ হাজার ৬৫৯ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৯৮ হাজার ২৫৪ জন।
ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন। তবে ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৮৯ হাজার ৪৪৫ জন।
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২১ হাজার ৩১২। এর মধ্যে মারা গেছে ৭০ হাজার ১৯৫ জন।
ইউরোপে মৃত্যুতে সর্বোচ্চ পর্যায়ে থাকা ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৮ হাজার ৩৫৪। এর মধ্যে মারা গেছে ৭১ হাজারের বেশি মানুষ। স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৯ হাজার ৬১০। এর মধ্যে মারা গেছে ৪৯ হাজার ৮২৪ জন।
আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ৪২ হাজারের বেশি মানুষ। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৮৪ হাজার ২৭৭ জন।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









