বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে ৯১০ জন। বিগত টানা দুই মাস ধরে প্রতিদিনের মৃতের সংখ্যায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, গত মে মাসজুড়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে মারা গেছে দুই হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে।
অন্যদিকে করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে মাত্র একজন। তবে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে সাড়ে ১০ হাজার মানুষ।
একদিনেই মারা গেছে ২৯৬ জন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র ১০ দিনে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন।
আক্রান্তের সংখ্যায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। আক্রান্তের সংখ্যায় এখন শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দেশটি এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন। মারা গেছে এক লাখ ১২ হাজার ৯৬ জন। এর পরই আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন। মারা গেছে ৩৫ হাজার ৯৫৭ জন। তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। এখানে আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার ৬৮৯ এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৮৫৫ জন। আর স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৩৯০ জন এবং মারা গেছে ২৭ হাজার ১৩৫ জন। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মাত্র একজন মারা গেছে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। মারা গেছে ২৭ হাজার ১৩৫ জন। বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন এবং মারা গেছে ৮৪৬ জন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







