বিশ্বে দৈনিক করোনা শানাক্ত ৭ লাখের নিচে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩২৫ জন। অর্থাৎ আগের চেয়ে অনেকটা কমে এসেছে সংক্রমণ- মৃত্যুর সংখ্যা।
সোমবার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ২১৮ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। এ দিন রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৭ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৯১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৫১ জনের ও মৃত্যু হয়েছে ১৫০ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮০ জনের ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৪২ জন। ফ্রান্স মৃ্ত্যু হয়েছে ১৪৯ জনের ও নতুন আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬৪৮ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ১২৫ জনের এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৩০ জন। ভিয়েতনামে নতুন আক্রান্ত ৪৮ হাজার ৭১৭ জন ও মৃত ৪২ জন। একইদিন জাপানে নতুন আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৪২ ও মৃত্যু হয়েছে ৩৮ জনের।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৪৩ হাজার ৫২০ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ, সোমবার দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৭২৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৩৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮৭ জন।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৮ হাজার ৬৬৭ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৯৮১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



