বিশ্বে প্রতি ৫ মিনিটে সাপের কামড়ে মরছে ১ জন: হু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
প্রতীকী ছবি
প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও সাপের কামড়ে মানুষ প্রাণ হারাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য মতে, প্রতি ৪ থেকে ৬ মিনিটে সাপের বিষে একজন করে মানুষ মারা যান। এর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, এদের এক-তৃতীয়াংশই ২০ বছরের কম বয়সী তরুণ-তরুণী।
বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামস জানান, বিষাক্ত সাপ শুধু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং এদের দেখা মেলে পৃথিবীর শীতল অঞ্চলগুলোতেও। সাপের কামড়ে বেশি ক্ষতি হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে। সাপের কামড়ে প্রতি বছর ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়, যেটি নিঃশব্দে ঘটে যাওয়া এক ভয়ংকর বিপর্যয়। খবর আনাদোলুর।
প্রতিবেদনটিতে ভারতের কথা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। যেখানে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ১২ লাখ মানুষ সাপের কামড়ে মারা গেছেন। প্রতি বছর গড়ে ৫৮ হাজার মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র সাপের কামড়ে।
তবে, সব সাপের কামড়ই যে মৃত্যুর কারণ হয় না, তা জানিয়ে উইলিয়ামস বলেন, ‘মৃত্যুর বাইরেও আছে অসংখ্য মানুষ যারা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন, কেউ কেউ হাত-পা হারাচ্ছেন, অনেকে আজীবন শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।’
এই সমস্যা মোকাবিলায় অ্যান্টি-ভেনম সবচেয়ে কার্যকর চিকিৎসা হলেও, দুর্ভাগ্যবশত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতেই এর সংকট প্রকট। সাব-সাহারান আফ্রিকার মতো এলাকায় বার্ষিক প্রয়োজনের মাত্র ৩ শতাংশ অ্যান্টি-ভেনম পাওয়া যায়, যা এ সমস্যা মোকাবিলায় এক বড় চ্যালেঞ্জ।
উইলিয়ামস আরো সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিষাক্ত সাপের বিস্তার এবং মানুষের সঙ্গে তাদের সংস্পর্শ আরো বাড়বে। নতুন নতুন অঞ্চলে সাপের দেখা মিলবে, যেখানে মানুষ আগে কখনো এ ধরনের বিপদের মুখোমুখি হয়নি।
এই সংকটকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবার জন্য সচেতনতা এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা এখন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




