বিশ্বে প্রথম করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে ব্রিটেনে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ফাইল চিত্র।
বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড টিকাকরণের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটেন। আজ বুধবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই গোটা ব্রিটেন জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে। একমাত্র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
আজ ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হেনকক টুইটার লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে সাহায্য আসছে। আগামী সপ্তাহের গোড়া থেকেই টিকাকরণের কাজ শুরু করতে তৈরি এনএইচএস (ন্যাশনাল হেল্থ সার্ভিস)’।
ব্রিটেনের মেডিসিন এবং হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইআরএ) জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
বরিস জনসন সরকার ইতিমধ্যেই ব্রিটেনের ২ কোটি মানুষের টিকাকরণের জন্য ওই সংস্থা থেকে ৪ কোটি ডোজের বরাত দিয়েছে। প্রত্যেককে দু’টি ডোজে টিকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। এ ছাড়া, আগামী কিছুদিনের মধ্যেই ১ কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছে সে দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়।
ব্রিটেনে টিকাকরণ শুরু হলেও করোনার বিরুদ্ধে লড়াইতে ঢিলেমি দিলে চলবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। আগের মতোই মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজার রাখার মতো সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
কী ভাবে কাজ করে এই ভ্যাকসিন?
একে নতুন ধরনের এমআরএনএ জাতীয় ভ্যাকসিন বলেছেন গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, ভাইরাসের জেনেটিক কোড থেকে ক্ষুদ্র অংশ নিয়ে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই ভ্যাকসিন।
কারা এই ভ্যাকসিন পাবেন?
টিকাকরণে কারা অগ্রাধিকার পাবেন, তার প্রাথমিক তালিকা তৈরি করেছে ব্রিটিশ সরকার। করোনার বিরুদ্ধে যাদের ঝুঁকি রয়েছে এমন স্বাস্থ্যকর্মী এবং ৮০ বছর বয়সি-সহ সোশ্যাল কেয়ার ওয়ার্কারদের প্রথমে এই টিকা দেওয়া হবে।
ব্রিটিশ সরকার, প্রথম দফায় টিকাকরণের পর আগামী বছর ৫০ বছরের বেশি বয়সিদের এবং আগে থেকেই স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে— এমন ব্যক্তিদের টিকা দেওয়া হবে। প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
ভ্যাকসিনের জন্য কত খরচ হবে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আগেই জানিয়েছিল, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য ১০ ডলার খরচ করতে হবে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







